শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিশু একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মার্চ, ২০২২ ০৯:৩২ অপরাহ্ন

    শিশু একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    বাংলাদেশ শিশু একাডেমিতে উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। অনুষ্ঠানে দুজন শিশু বক্তা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তাতপর্য তুলে ধরে বক্তব্য রাখে।

    প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জাতির পিতা ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন। জাতির পিতার ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হয় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম। এর পর নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বিজয়। জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত- সমৃদ্ধ দেশ গড়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই শিশুদের জন্য উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার জীবন আদর্শ বুকের ধারন করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




    জাতীয় - এর আরো খবর