শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পাঁচদফা দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মার্চ, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন

    পাঁচদফা দাবিতে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের

    ৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ পাঁচদফা দাবি আদায়ে গণকর্মচারিদের নিয়ে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচদফা দাবি আদায়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
    নোমানুজ্জান আল আজাদ আরও বলেন, আমাদের দাবি ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ। তিনি বলেন, পাঁচদফা কর্মচারিদের প্রাণের দাবি। অবিলম্বে এই দাবি পূরণ করা না হলে সারাদেশের গণকর্মচারিদের নিয়ে সচিবালয় ঘেরাও করে দাবি আদায় করা হবে। একই দাবিতে বৃহষ্পতিবার দেশের জেলায় জেলায় জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলেও জানান তিনি।


    পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোহাম্মদ রনির পরিচালনায়  বক্তব্য রাখেন, সৈয়দ সারোয়ার হোসেন, বদরুল আলম সবুজ, কুতুব উদ্দীন সেলিম, এম এ আউয়াল, নাজমা আকতার, এনামুল হক মজুমদার, মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. নজরুল ইসলাম, আব্দুল আহাদ শিপন, আবুল হোসেন, মোহাম্মদ আলী, আমির হোসেন, মো. ইউসুফ আলী।

     




    জাতীয় - এর আরো খবর