শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • হাজী সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মার্চ, ২০২২ ১০:০৩ অপরাহ্ন

    হাজী সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সুসন্তান পিতা-মাতাসহ সমাজ ও রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ স্বরূপ। তেমনই একজন সুসন্তান উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। শ্রদ্ধা ও ভালোবাসা থেকে পিতার প্রতিষ্ঠিত সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান কার্যক্রমকে আরো সম্প্রসারিত ও বেগবান করেছেন যার সুফল পাচ্ছে দেশের হাজারো মেধাবী শিক্ষার্থী। শুধু তাই নয়, নারীর ক্ষমতায়নে প্রতিষ্ঠা করেছেন উইমেন এন্ড ই-কমার্স (উই) যার সদস্য সংখ্যা ১৩ লক্ষাধিক। তার এ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে যা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবিক গুণাবলির অধিকারী নিশা মাত্র ২৫ বছর বয়সে পিতার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন যা যেকোনো সন্তানের জন্য অনুকরণীয় ও দৃষ্টান্তস্বরূপ।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে উইমেন এন্ড ই-কমার্স (উই) আয়োজিত 'উই কালারফুল ফেস্ট ২০২২' এর অংশ হিসাবে হাজী সাহাব উদ্দিন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, হাজী সাহাব উদ্দিন তার কর্মের মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে গেছেন। নিজেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত করেছেন। ভোগের দুনিয়ায় ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবা ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন তারই আদর্শ সন্তান নিশা যা যেকোনো পিতা-মাতার জন্য গর্বের।

    উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান।

    প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'চেতনায় বঙ্গবন্ধু, দৃশ্যমান শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।




    জাতীয় - এর আরো খবর