শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • একটি সংস্থার মনিটরিংয়ে থাকতে চায় রেস্তোরাঁ খাত

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ০৮:৫০ পূর্বাহ্ন

    একটি সংস্থার মনিটরিংয়ে থাকতে চায় রেস্তোরাঁ খাত
    একটি সংস্থার মনিটরিংয়ে থাকতে চায় রেস্তোরাঁ খাত

    দেশের রেস্তোরাঁগুলোকে এখন  ১২টি সংস্থা মনিটরিং করে। তাতে বেশিভাগ ক্ষেত্রেই সমন্বয়হীনতা, অযাচিত হস্তক্ষেপ ও বিড়ম্বনার  মুখে পড়তে হচ্ছে রেস্তোরাগুলোতে। এভাবে চলতে থাকলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে। এজন্য অবিলম্বে টাস্কফোর্স বা কমিশন গঠন করে একটি সংস্থার অধীনে রেস্তোরাগুলোকে আনার দাবি জানিয়েছেন রেস্তোরা  ব্যবসায়ীরা।

    বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ রেস্তোরা  মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, দীর্ঘদিন ধরে এতোগুলো সংস্থার দ্বারা পরিচালিত হওয়ায়  বেশ সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে বাস্তবায়ন না করার জন্য কোনো একটা পক্ষ ষড়যন্ত্র করে এ অবস্থা তৈরী করেছে। তাই অবিলম্বে টাস্কফোর্স বা কমিশন গঠন করে একটি সংস্থার অধীনে রেস্তোরাগুলোকে আনতে হবে। না হলে আমরা আমাদের ব্যবসা বন্ধ করে সমস্ত রেস্তোরার  চাবি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর  করবো।

    তিনি বলেন, প্রত্যেকটা অধিদপ্তর বিক্ষিপ্তভাবে তাদের অযাচিত হস্তক্ষেপ করে। কোন ম্যাজিস্ট্রেট আসলে ক্ষোভ ঝাড়ে রেস্তোরা মালিকদের উপর। যে কারণে সকলে রেস্তোরাকে নেতিবাচক চোখে দেখে। পান থেকে চুন খসলেই বড়  শাস্তি দেয়। তিনি আরও বলেন, কোনো বিশেষজ্ঞ ছাড়াই, কোনো অভিজ্ঞ লোক ছাড়াই যে যেভাবে পারছে জরিমানার নামে ভীতি দেখিয়ে আমাদের ব্যবসা নষ্ট করছে। তারা যেন রেস্তোরাকে  জরিমানা করার জন্য অতিউৎসাহী।

    ইমরান হাসান বলেন, আমাদের সেক্টরের ৯৫ শতাংশ কর্মী অদক্ষ, স্বল্প শিক্ষিত। তাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের একটি পুর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) দিন। এভাবে বিচ্ছিন্নভাবে কোনোদিনই খাদ্যের মান ভালো করা যাবেনা।
    আসন্ন রমজানে আরও বড় খড়গ নামবে বলে আশঙ্কার কথা জানিয়ে সমিতির মহাসচিব বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে প্রতিবারের মতো এবারও রমজানে বিশাল খড়গ নেমে আসবে। আমরা পবিত্রতা রক্ষায় ইফতারি, সেহেরীসহ অন্যান্য খাদ্যদ্রব্য নিরাপদ করার জন্য সবোর্চ্চ সতর্ক ও সচেতন থাকবো। তারপরও বিভিন্ন আইনের মারপ্যাচে ফেলে বিপদের মুখে ঠেলে দিবেন বিভিন্ন সংস্থার মোবাইলকোর্ট। যেখানে সেখানে রেস্তোরাকে জরিমানা করা হবে।

    বিগত করোনা পরবর্তি সময়ে এ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে জানিয়ে তিনি বলেন, করোনাকালে ক্ষতিগ্রস্থ সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রেস্তোরাগুলো। তারপরেও আমরা না সরকারের কোনো প্রণোদনা পেয়েছি, না কোন সাহায্য পেয়েছি। এখন আর সেটা চাই না, আমরা সরকারের কাছে এসএমই খাত থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ চাই। আর বাংলাদেশ ব্যাংক এ ঋণের জন্য মালিকদের স্বস্ব ব্যাংকে নির্দেশ দিলেও তাতে আগ্রহ দেখাচ্ছেনা ব্যাংকগুলো।

    এসব অরাজগতা বিষয়ে প্রাধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মহাসচিব বলেন, রেস্তোরা খাতের এ অবস্থা দূরভীসন্ধিমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও সরকারকে বিপদে ফেলার ষড়যন্ত্র। সরকারকে এবং মাঠপর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে হেনস্থা করে তৃতীয় পক্ষ সুবিধা গ্রহণ করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বিশেষজ্ঞ কাউকে বিষয়টি  খতিয়ে দেখার  জন্য  প্রধানমন্ত্রী র প্রতি আহবান জানিয়ে  তিনি বলেন, এই খাতে  মাঠ পর্যায়ে যে অসন্তোষ বিরাজ করছে তা আপনাকে জানতে দেওয়া হচ্ছে না।

    সংবাদ সম্মেলনে  রেস্তোরা মালিক সমিতির সভাপতি ওসমান গনি, সিনিয়র যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন,কোষাধ্যক্ষ তৌফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আন্দালিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর