সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সচিবালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সচিবালয় বহুমুখী সমবায় সমিতি চত্ত¡রে গত ২৯ মার্চ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ড সচিব-১ মো. খাইরুল ইসলাম।
সভায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নেতাদের মধ্যে মুজিব জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক মো. জামশেদ আলম এবং সদস্য সচিব মো. রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর হাতেই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়। তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে দাঁড়াতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আজও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন না হওয়াটা দু:খজনক। ঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখতে এখানে অবিলম্বে একটি ম্যূরাল স্থাপন করতে হবে।