শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কুড়িলে দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ০৫:৪৫ অপরাহ্ন

     কুড়িলে দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত
    কুড়িলে দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত

    রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে দুর্ঘটনায় স্কুটিচালক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মাইশা মমতাজ মীম (২০)। তিনি নর্থ-সাউথে ইংরেজি বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

    শুক্রবার (১ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ফ্লাইওভার থেকে ৩০০ ফিট সড়কে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে একটি কাভার্ডভ্যানকে দেখা গেছে। ফুটেজ নিয়ে কাজ চলছে। মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


    খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মীমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

     




    জাতীয় - এর আরো খবর