শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আবৃত্তিকার হাসান আরিফের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    আবৃত্তিকার হাসান আরিফের মৃত্যু

    বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ মারা গেছেন। আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন, তাঁর পারিবারিক বন্ধু আজহারুল হক আজাদ। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, মাল্টি অরগান ফেইলিওরে আরিফের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

    হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষের দিকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    আবৃত্তিকার হাসান আরিফের মরদেহ আজ হিমঘরে রাখা হবে। কাল শনিবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আরিফের মরদেহ রাখা হবে শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। আবৃত্তিকার হাসান আরিফ মরদেহ দান করে গেছেন।

    হাসান আরিফের জন্ম ১৯৬৫ সালে। আশির দশক থেকে আবৃত্তি চর্চায় যুক্ত হন তিনি। সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিলেন।




    জাতীয় - এর আরো খবর