শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সৌদি আরবে রোজা শুরু শনিবার

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ১২:২১ পূর্বাহ্ন

    সৌদি আরবে রোজা শুরু শনিবার

    সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের

    রমজান মাসের চাঁদ দেখা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। বিবৃতিতে বলা হয়, ‘১৪৪৩ হিজরি সনের রমজান মাসের প্রথম দিন শুরু হবে শনিবার (২ এপ্রিল)।’

    ২০১৯ সালের পর এবারই প্রথম সৌদি আরবে রমজান মাসে করোনাভাইরাসের বিধিনিষেধ থাকছে না। গত বছর করোনা মহামারির কারণে দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়।

    এদিকে বাংলাদেশে কবে রোজা শুরু হবে তা জানা যাবে  শনিবার। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার চাঁদ দেখা গেলে রোববার থেকে রোজা শুরু হবে। আর চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে সোমবার থেকে।




    জাতীয় - এর আরো খবর