শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৮:৫৫ পূর্বাহ্ন

    বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতি বাংলাদেশের উন্নয়নে বড় প্রতিবন্ধকতা।

    তিনি বলেন, ‘যে কোনো বিষয়ে বিএনপি নেতিবাচক প্রচারনা চালায়। তাদের এই নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারতো। তেরো বছরে দেশ যতটা এগিয়েছে তার চাইতেও বহুদূর যেতে পারতো।’

    শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ধন্দিবাজার চরকামালদি এলাকায় ‘আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ’ এর নারায়ণগঞ্জ ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী একথা বলেন।

    অনুষ্ঠানে আস্থা ফিড এর চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি,  লিয়াকত হোসেন খোকা এমপি, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রিমিয়ার ব্যাংকের এমডি রিয়াজুল করিম, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হেলাল মিয়া, আস্থা ফিডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন,  সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, আস্থা ফিড এর পরিচালক সালাউদ্দিন,  সাইফুল ইসলাম বাবু, স্যামসান গ্রুপের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দাইলান দুয়ান, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার আব্দুল বাতেন।

    তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর গণমুখী নীতির কারণে বাংলাদেশ বিশ্বে মাছ ও ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে। মানব উন্নয়ন, অর্থনৈতিক,  সামাজিক ও স্বাস্থ্য সূচকে বহু আগেই বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।  কোনো কোনো সূচকে ভারতের চাইতেও এগিয়ে গেছে। কিন্তু বিএনপি ও তার দোসরদের এসব উন্নয়ন চোখে পড়ে না। তারা ফ্লাইওভারে যানজটমুক্তভাবে দ্রুত গতিতে চলে যায়। পদ্মা সেতুতেও তারা চড়বে, কিন্তু তখন কি বলবে সেটি শোনার অপেক্ষায় আছি।

    তিনি বলেন,  সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে। কর্মসংস্থান সৃষ্টি করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রার সহায়ক ভূমিকা রাখছে এই শিল্প কারখানার মালিকরা।




    জাতীয় - এর আরো খবর