শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে : স্পিকার

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

    দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে : স্পিকার

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী দেশীয় শিল্পকে পেশা হিসেবে নিতে নবপ্রজন্মকে এগিয়ে আসতে হবে।  তিনি বলেন, গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পারিবারিক পেশা থেকে তারা যেন বিমুখ না হয়, সেজন্য সামাজিক অনুপ্রেরণা ও সরকারী প্রনোদনা দেবার প্রতি গুরুত্ব দিতে হবে।

    পরিবেশ সচেতন উদ্যোক্তাদের দ্বারা রাজধানীর গুলশান অ্যাভিনিউ (উত্তর)-এ আয়োজিত ‘বাহারি চারু ও কারুশিল্পের প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

    উদ্যোক্তাদের মধ্যে তাসলিমা মিজি ও ফারহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, স্থপতি মোস্তফা খালিদ পলাশ ও  ইউএনডিপি বাংলাদেশ এর কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ।  প্রদর্শনীটির আয়োজক ও পরিকল্পনাকারীদের পক্ষ থেকে সাফিয়া শামা আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।

    ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশীয় শিল্পের ধারণ, সংরক্ষণ ও বিকাশে নারীদের সফল ও সরব উপস্থিতি রয়েছে। করোনাকালীন পারিপার্শ্বিকতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে  প্রধানমন্ত্রী বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছেন।
    স্পিকার ন্যায্যমূল্যে পরিবেশবান্ধব পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান।  

    চারু ও কারুশিল্পের নাজুক অবস্থা উন্নয়নে সচেষ্ট থাকার জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদেরকে ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের সফলতা প্রাপ্তিগুলোকে সেলিব্রেট করতে হবে। ঈদ ও পূজার মত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসকে উদ্দেশ্য করে মেলা আয়োজিত হলে সে আয়োজন ফলপ্রসূ হবার সম্ভাবনা তৈরি হবে।

    জননন্দিত বাচিক শিল্পী শিমুল মুস্তাফার কবিতা ও গানের ফিউশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
    প্রদর্শনী অনুষ্ঠানে চারু ও কারু শিল্পের ২০টি স্টল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দর্শনার্থীসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর