শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চকবাজারে টিনের কারখানার আগুন নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    চকবাজারে টিনের কারখানার আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর চকবাজার এলাকায় টিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুনের খবর পাওয়ার চার মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে জানান শাহজাহান শিকদার।




    জাতীয় - এর আরো খবর