শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদে দু:স্থদের সহায়তায় এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২২ ১১:৫৪ অপরাহ্ন

    ঈদে দু:স্থদের সহায়তায় এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভা ওয়ারি বিতরণের জন্য সরকার এক লক্ষ তিনশ' ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সোমবার এ বরাদ্দ প্রদান করা হয় ।

    ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৫৩ হাজার ৮৫১টি সহ সর্বমোট ১ কোটি ৩৩ লক্ষ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয় ।

    ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুঃস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে । তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ।

    একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে ।




    জাতীয় - এর আরো খবর