শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না : আপিল বিভাগ

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

     মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না : আপিল বিভাগ

    মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না বলে আদেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

    সারাদেশের এসিড ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশ সংশোধন করে আজ এই আদেশ দিয়েছে আপিল বিভাগ। মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলতে পারবে না। তবে সরকারের নীতিমালা অনুযায়ী অন্যান্য সড়কে বৈধ ইজিবাইক চলতে বাধা নেই। এছাড়া এ সংক্রান্ত হাইকোর্ট বিভাগের জারি করা রুল নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছে আজ আপিল বিভাগ।

    এর আগে বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রিট আবেদনে গত ১৫ ডিসেম্বর থেকে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও সড়ক থেকে অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট বিভাগ। পাশাপাশি রুলও জারি করে আদালত। এ আদেশের বিরুদ্ধে বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে কয়েকজন সদস্য পক্ষভুক্ত হয়ে আবেদন করেন।

    শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের আদেশের সড়ক শব্দটি আজ সংশোধন করে মহাসড়ক যুক্ত করে। আদালতে বিষয়টির ওপর শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির।

    ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।




    জাতীয় - এর আরো খবর