শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  পাকিস্তানে ধর্ষকদের খোজা করার বিল পাশ 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৪৭ পূর্বাহ্ন

     পাকিস্তানে ধর্ষকদের খোজা করার বিল পাশ 

    একাধিক ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিক দিয়ে খোজা করার জন্য নতুন বিল পাশ হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। 

    রাসায়নিক দিয়ে খোজাকরণ এমন একটি পদ্ধতি যেখানে ওষুধ প্রয়োগ করে যৌন সক্ষমতা কমিয়ে ফেলা হয়। এই সাজা দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে আইনত বৈধ। 

    পাকিস্তানজুড়ে নারী ও শিশুদের ধর্ষণের হার বেড়ে যাওয়ার কারণে ধর্ষণদের কঠোর শাস্তির দাবিতে গণবিক্ষোভের মুখে এই বিল পাশ করা হয়। 

    দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন ধর্ষণ বিরোধী অধ্যাদেশ অনুমোদন করার প্রায় এক বছর পরে বিলটি পাশ হয়। এর ফলে ধর্ষকদের  এই সাজা দেওয়ার ক্ষেত্রে আর আইনি বাধা থাকল না।

    বুধবার সংসদের যৌথ অধিবেশনে অন্য ৩৩টি বিলের সঙ্গে ফৌজদারি আইন (সংশোধনী) বিল ২০২১ পাশ হয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

    এদিকে পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী দলের সংসদ সদস্য মুশতাক আহমেদ ওই বিলের নিন্দা জানিয়ে বলেন, এই সাজা ইসলাম বিরোধী এবং শরিয়াহ আইনের পরিপন্থী। 

    তার মতে, ধর্ষকদের প্রকাশে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু শরিয়াহ আইনে খোজা করার কোনো বিধান নেই। 




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৪৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৪৭ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৪৭ পূর্বাহ্ন