শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাংবাদিক জিল্লুর রহিম আজাদ আর নেই

    নিজস্ব প্রতিবেদক

    ৯ এপ্রিল, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ন

    সাংবাদিক জিল্লুর রহিম আজাদ আর নেই

    ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার জিল্লুর রহিম আজাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ এপ্রিল, ২০২২) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

    গত ১৪ মার্চ, ২০২২ সোমবার জিল্লুর রহিম আজাদের হৃদযন্ত্রের অপারেশন করা হয়। অপারেশন পরবর্তী ইনফেকশন হওয়ার ফলে গত ১ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হয়।

    জিল্লুর রহিম আজাদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব শনিবার এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

    জিল্লুর রহিম আজাদের মরদেহ তার প্রিয় প্রাঙ্গণ ডিআরইউতে সকাল সাড়ে ১০টায় আনা হয়। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।




    জাতীয় - এর আরো খবর