শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টির আভাস

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২২ ০১:০০ অপরাহ্ন

     দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ্টির আভাস

    আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে গ্রীষ্মকাল। এরইমধ্যে প্রকৃতিতে গ্রীষ্মের আগামনী ভাব বিরাজ করছে। আকাশে কোথাও মেঘ, কোথাও বৃষ্টি আবার কোথাও বৃষ্টি বা দমকা হাওয়া বইছে। গরমের মাত্রাও আছে বেশ।

    এ অবস্থায় দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

    এদিকে শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। এরমধ্যে সৈয়দপুরে সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া রংপুরের ১৬, রাজারহাটে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বদলগাছী ও সিলেটে বৃষ্টি হয়েছে সামান্য।

    আবহাওয়াবিদ মুহাম্মদ আব কালাম মল্লিক রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরেন।

    তিনি জানান, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। তিনি বলেন, আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

    রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায়, দুটি স্থানে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।




    জাতীয় - এর আরো খবর