শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জলমহাল ইজারার আবেদন ১৩ এপ্রিল পর্যন্ত

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২২ ১১:৫৫ অপরাহ্ন

    জলমহাল ইজারার আবেদন ১৩ এপ্রিল পর্যন্ত

    মৎস্যজীবীদের সুবিধার্থে এবং সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে জেলা ও উপজেলা পর্যায়ে জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী।

    রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিভাগীয় কমিশনারদের এ কথা জানান। এসময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ভূমিমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে জেলা ও উপজেলা পর্যায়ে জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩০ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ (১৩ এপ্রিল, ২০২২) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    এছাড়া, বিভাগীয় পর্যায়ের ভূমি রাজস্ব সভা আরও ফলপ্রসূ করা, হোল্ডিং এন্ট্রির দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার, ই-পর্চা কার্যক্রম, আন্ত:জেলা/উপজেলা সীমানা বিরোধ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমিসেবা সপ্তাহ ২০২২ ইত্যাদি বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

    এই সময় ভূমি প্রশাসনের দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ও ভূমিসেবা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের 'বার্তা' নামক অ্যাপটি ব্যবহার জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী।

    উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য আদান প্রদানের অ্যাপ হচ্ছে ‘বার্তা’। তাৎক্ষণিক ভয়েস/টেক্সট আদান প্রদানের সুযোগ, ভূমি মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার মধ্যে আন্তঃযোগাযোগ, এবং তাৎক্ষনিক কেন্দ্রীয়/বিভাগভিত্তিক বা জেলাভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ আছে এই অ্যাপে।

    সভায় দেশের সকল বিভাগীয় কমিশনারগণ, তাঁদের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর