শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রিক্রুটিং এজেন্সির মালিকদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক

    ১১ এপ্রিল, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    রিক্রুটিং এজেন্সির মালিকদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

    মানবপাচার আইনের অপব্যবহার করে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের গ্রেফতার এবং হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় বিশে^র সব দেশে কর্মী প্রেরণ সাময়িকভাবে বন্ধ রাখতে বায়রার সাধারণ সদস্যরা বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সংশ্লিষ্টরা।


    রোববার রাজধানীর কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়ের সামনে মানব পাচার মামলায় ভুক্তভোগী ও সাধারণ বায়রা সদস্যদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।


    রিক্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহিন উদ্দিন, মো.মতিউর রহমান খান, হোপ- লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মকবুল আহমেদ, সচেতন বায়রা গণতান্ত্রিক ফোরামের আহবায়ক মো. মোশাররফ হোসেন, সচেতন বায়রা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও বায়ারার সাবেক ইসি সদস্য মোহাম্মদ আলী, কাজী আব্দুর রহীম, মো. ফিরোজ উদ্দিন, মো. আরিফুর রহমান, শেখ ইকবাল, হান্নান হাওলাদার, এম এ আজিজ, আহমাদুল্লাহ বাচ্চু, ইনাম আব্দুল্লাহ মহসিন, আনোয়ার হোসেন, হাফিজ উদ্দিন, আইয়ূব আলী মজুমদার, আহসান হাবিব রাজু,শানজিদা সুলতানা ও আদম আলী।
    বায়রা নেতৃবৃন্দ বলেন, বিএমইটি থেকে স্মার্ট কার্ড নিয়ে বিদেশে কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তা বিএমইটি কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখবে যে মানবপাচার করা হয়েছে কিনা। অন্যথায় অধিবাসী আইনে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা দেয়া যেতে পারে।


    কিন্তু এক কোটি ২৫ লাখের অধিক রেমিট্যান্স যোদ্ধাকে বিশে^র বিভিন্ন দেশে কর্মসংস্থান করে দেশের স্বার্থে অসামান্য অবদান রাখা রিক্রুটিং এজেন্সি মালিকদেরকে বৈধভাবে স্মার্ট কার্ড গ্রহণ করে কর্মী প্রেরণ করা স্বত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত ও আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগেই মানব পাচারকারী জঘন্য অপরাধী হিসেবে গ্রেফতার করা হচ্ছে। এরমধ্য দিয়ে সমাজ রাষ্ট্র ও বিশে^র সামনে মিডিয়ার মাধ্যমে অসংখ্য রিক্রুটিং এজেন্সি মালিককে সারা জীবনের অর্জন ¤øান করা হয়েছে এবং হচ্ছে। এক্ষেত্রে  ২০২১ সালের ২১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করা হচ্ছে।


    বায়রা সদস্যরা মানবপাচার আইনের অপব্যবহার করে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাদের অহেতুক হয়রানি এবং গ্রেফতার বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বিএমইটি ডিজির আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে সংগঠনের সভাপতি এম টিপু সুলতানের নেতৃত্বে র‌্যাবের হয়রানি বন্ধের দাবিতে বিএমইটির ডিজির কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।

     




    জাতীয় - এর আরো খবর