শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নারী এমপিদের আয়োজনে ইফতারে স্পিকার

    নিজস্ব প্রতিবেদক

    ১১ এপ্রিল, ২০২২ ০৯:৪৬ পূর্বাহ্ন

    নারী এমপিদের আয়োজনে ইফতারে স্পিকার

    পার্লামেন্ট মেম্বারস ক্লাবে রোববার নারী সংসদ সদস্যদের আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অংশগ্রহণ করেছেন।

    অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, নাহিদ ইজাহার খান এমপি, আদিবা আনজুম মিতা এমপি, আরমা দত্ত এমপি,  অপরাজিতা হক এমপি, খঃ মমতা হেনা লাভলী এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি, ফরিদা খানম এমপি, সুলতানা নাদিরা এমপি, শবনম জাহান এমপি, হোসনে আরা এমপি, মোছাঃ শামীমা আক্তার খানম এমপি, রুমানা আলী এমপি, শিউলি আজাদ এমপি এবং নার্গিস রহমান এমপি উপস্থিত ছিলেন।
     
    দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠানে মোনাজাত করা হয়। জিন্নাতুল বাকিয়া এমপি মোনাজাত পরিচালনা করেন।
    অনুষ্ঠানে জাতীয় সংসদের নারী সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর