শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউতে ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ১১ এপ্রিল, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন

    ডিআরইউতে ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে (ডিআরইউ) সদস্যদের জন্য নির্মিত ‘কবি কাজী নজরুল ইসলাম’ লাইব্রেরি উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের মান্যবর হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

    রোববার ( ১০ এপ্রিল) দুপুর ৩টায় ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত লাইব্রেরির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এরপর লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    লাইব্রেরি উদ্বোধনের পরে নসরুল হামিদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

    প্রধান অতিথির বক্তব্যে শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র লাইব্রেরি ‘কবি কাজী নজরুল ইসলাম’ নামকরণ করায় প্রশংসা করেন। তিনি লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ধরণের দেশি-বিদেশি বই ডিআরইউকে সরবরাহ করবেন বলে আশ্বাস দেন।

    উল্লেখ্য, লাইব্রেরির মধ্যে একটি ছোট মঞ্চ রয়েছে, যেখানে লাইব্রেরির সাথে সামঞ্জস্য অনুষ্ঠান করা যাবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো: আল-আমিন ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।

    এছাড়াও ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার ও এম শফিকুল করিম এবং সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুকুর আলী শুভ ও কবির আহমেদ খান উপস্থিত ছিলেন।

     




    জাতীয় - এর আরো খবর