শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজে আগ্রহী নেদারল্যান্ডস

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:৩২ পূর্বাহ্ন

    বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজে আগ্রহী নেদারল্যান্ডস

    নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক বিশেষায়িত প্রতিষ্ঠান “ব্রেইনপোর্ট আইন্দহোভেন” বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম ও সেমিকন্ডাক্টর মেনুফ্যাকচারিং, এডভান্স হাইটেক মেনুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে  আগ্রহী।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিঃ অ্যান ভ্যান লিউয়েনের নেতৃত্বে ৭ সদস্যের এক প্রতিনিধি দল সোমবার আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।  

    প্রতিনিধিদলের অন্যান্যা সদস্যরা হচ্ছেন আন্তর্জাতিক ব্রেইনপোর্ট আইন্দহোভেনের সহ-প্রতিষ্ঠাতা পিটার পোর্টহেইন ও জুস্ট হেলমস, নেদারল্যান্ডস অ্যাম্বাসির ইকোনমিক অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিঃ বাস ব্লাউ, ইকোনমিক অ্যাফেয়ার্সের সিনিয়র উপদেষ্টা মিসেস মন্নুজান খানম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

    বৈঠককালে আইসিটি প্রতিমন্ত্রী ২০৪১ সালের জ্ঞানভিত্তিক অর্থনীতি, ইনোভেটিভ জাতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে ৩০০ স্কুল অব ফিউচার, ৩৯টি আইটি/হাইটেক পার্ক, ডিজরাপ্টিভ টেকনোলজি বিষয়ে জ্ঞান আহরনের জন্য শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব ও স্টার্টআপ ইকোসিস্টেমসহ আইসিটি বিভাগ কর্তৃক গৃহিত ও বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তাদের কাছে তুলে ধরেন। তিনি সেমিকন্ডাক্টর প্রোডাকশন, এডভান্স হাইটেক ইন্ডাস্ট্রিসহ উল্লেখিত ক্ষেত্র সমূহে বাংলাদেশকে সার্বিক সহায়তার তাদের প্রতি আহ্বান জানান।

    বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এ এস এম আর এবং বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি ফিলিপস উভয় নেদারল্যান্ডস ভিত্তিক। তাদের সাথে যৌথভাবে পার্টনারশীপে কাজ করবে বলে প্রতিনিধিদল প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ ব্যাপারে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর