শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রেলমন্ত্রীর আশ্বাসে ৬ ঘণ্টা পর ট্রেন ধর্মঘট প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ এপ্রিল, ২০২২ ০২:১৫ অপরাহ্ন

    রেলমন্ত্রীর আশ্বাসে ৬ ঘণ্টা পর ট্রেন ধর্মঘট প্রত্যাহার

    রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠকে দাবি পূরণের ঘোষণা পাওয়ার পর সারা দেশে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন রেল কর্মীরা। এর আগে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকে বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। এতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৬ ঘন্টা সারাদেশে কোনো স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। কোন পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘট ডাকায় স্টেশনে এসে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

    এ পরিস্থিতিতে বেলা ১১টার দিকে কমলাপুর স্টেশনের বিশ্রামাগারে আন্দোলনরত রেলকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

    বৈঠক শেষে দাবি পূরণের ঘোষণা দিয়ে বেলা ১২টার দিকে তিনি বলেন, দীর্ঘদিন যাবত তারা রানিং অ্যালাউন্স পেত এবং সেটা পেনশনের সঙ্গে সঙ্গে যুক্ত হত। কিন্তু অর্থমন্ত্রণালয়ে সুবিধা বন্ধ করে দেয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের চিফ সেক্রেটারির সাথে কথা বলেছি। আমি আজকে সবার সামনে ঘোষণা দিচ্ছি, যে প্রজ্ঞাপনের জন্য আন্দোলনে নেমেছে রানিং স্টাফরা, সেটা বাতিল করে দিচ্ছি। ১০ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হল। আর অ্যালাউন্স যাতে পেনশনের সঙ্গে যুক্ত হয়, সেটা নিয়ে আলোচনা করব, আশা করছি সেটার একটা সমাধান হয়ে যাবে।

    আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এ বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, পূর্বের ন্যায় সকল সুযোগ-সুবিধা পাবে তারা। সামনে ঈদ, ১৬ কোটি মানুষের বাহন এই রেল।

    বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, আমরা মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করেছি। উনার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমাদের আর অল্প সময় সবাইকে ধৈর্য ধরতে হবে। নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, আমরা আজকের মত এখান থেকে নিজ নিজ কাজে ফিরে যাব এখন এই মুহূর্ত থেকে আমরা কাজে ফিরে যাচ্ছি।

    রেলমন্ত্রীর ঘোষণার আধা ঘণ্টার মধ্যে রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা বাতিল করে দেওয়া আদেশ তুলে নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শামীম বানু শান্তি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বলা হয়, অর্থ বিভাগ থেকে গত ১০ এপ্রিল তারিখে জারিকৃত আদেশটি প্রত্যাহার করা হলো।

    কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ঢাকার বিভিন্ন রুটে সকাল থেকে ১৭ টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। সকাল ছয়টা থেকে যেসব ট্রেন বাতিল হয়েছে তা অগ্রাধিকার ভিত্তিরে চালু করার প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা সমন্বয় করা হবে।

    জানা গেছে, লোকো মাস্টার বা ট্রেন চালক, সহকারী চালক, ট্রেনের গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) মত যে কর্মীরা নিয়মিত ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত, তাদের বলা হয় রানিং স্টাফ । বাংলাদেশ রেলওয়েতে রানিং স্টাফের ১৭৪২টি পদ থাকলেও বর্তমানে ১০১৩ জন কর্মরত।

    এ ধরনের কর্মীরা দিনে আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে এক দিনের বেতনের সমান অর্থ রানিং ভাতা বা মাইলেজ হিসেবে পান। আর অবসরে গেলে সেই ভাতার ৭৫ শতাংশ যোগ করে তাদের পেনশন হিসাব করা হত আগে। বছরখানেক আগে অর্থ মন্ত্রণালয় থেকে মাইলেজ ও ৭৫ শতাংশের সুবিধা বন্ধ করে দেওয়ায় তাদের আন্দোলন শুরু হয়।

    রেলের রানিং স্টাফ ঐক্য পরিষদ আন্দোলনে নামলে মাইলেজ পুনর্বহাল হয়। পেনশন সুবিধা ‘পরে দেখা হবে’ বলে সে সময় আশ্বাস দিয়েছিল রেল কর্তৃপক্ষ। তা পূরণ না হওয়ায় সারাদেশে কর্মবিরতির ডাক দেয় এ সংগঠন।

     




    জাতীয় - এর আরো খবর