শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি

    ঈদ উপলক্ষে চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ এপ্রিল, ২০২২ ০৪:২৬ অপরাহ্ন

    ঈদ উপলক্ষে চলবে ৬ জোড়া বিশেষ ট্রেন

    আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৯ এপ্রিল থেকে এসব বিশেষ ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে চলাচল করবে। ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৮ মে পর্যন্ত নিয়মিত চলাচল করা ট্রেনগুলোর পাশাপাশি চলবে এসব বিশেষ ট্রেন।

    বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রেল ভবনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

    রেলমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ১ মে পর্যন্ত এবং ঈদের পর ৪ থেকে ৮ মে পর্যন্ত চট্টগ্রাম-চাদপুর-চট্টগ্রামে চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলবে। একই সময় ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ স্পেশাল চলবে। ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খুলনা স্পেশাল (মৈত্রীর রেক দিয়ে) খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করবে। এছাড়া ঈদের দিন ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার শোলাকিয়া স্পেশাল-১ ও শোলাকিয়া স্পেশাল-২ চলবে।’


    এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এ টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। এদিন থেকেই ট্রেনের ঈদযাত্রা শুরু হবে। চলবে আগামী ১ মে পর্যন্ত। আগামী ৩ মে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ধরে এই টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে।

    রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ২৩ এপ্রিল বিক্রি করা টিকিটে যাত্রা শুরু হবে ২৭ এপ্রিল, ২৪ এপ্রিলের টিকিটে ২৮ এপ্রিল, ২৫ এপ্রিলের টিকিটে ২৯ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিটে ৩০ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিটে ১ মে যাত্রা করা যাবে।

    আন্তঃনগরে সাতদিন সাপ্তাহিক ছুটি বাতিল: ঈদযাত্রায় সাতদিন আন্তঃনগর ট্রেনে কোনো সাপ্তাহিক বন্ধের দিন থাকবে না। ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন ‘বিশেষ ট্রিপ’ হিসেবে পরিচালিত হবে। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না জানানো হয়েছে।




    জাতীয় - এর আরো খবর