শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার: তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২২ ০৮:১৬ পূর্বাহ্ন

    বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষাই হোক নববর্ষের অঙ্গীকার: তথ্যমন্ত্রী

    হাজার হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আন্তরিক সচেতনতাই হোক নববর্ষের অঙ্গীকার, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    বঙ্গাব্দ ১৪২৯ আগমন উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীর জন্য নববর্ষের প্রাক্কালে দেয়া শুভেচ্ছাবার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

    ড. হাছান তার বার্তায় বলেন, 'যে ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মাটির মায়ায় দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন উৎসর্গ করেছে, সেই ভাষা ও মাটির সংস্কৃতি ও ঐতিহ্য বুকে ধারণ করার মধ্যেই জাতির আত্মিক উন্নয়ন নিহিত।'

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ করোনাভাইরাস মহামারিকে সফলভাবে মোকাবিলা করেছে। মহামারির মন্দার মধ্যেও বিশ্বে তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আমরা বিশ্বে এক অনন্য উদাহরণ তৈরি করেছি।'

    জাতির উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে, বলেন হাছান মাহমুদ। 




    জাতীয় - এর আরো খবর