শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দুই বছর পর রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    দুই বছর পর রমনা বটমূলে বর্ষবরণ উৎসব
    দুই বছর পর রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

    করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯–কে স্বাগত জানান।

    জানা গেছে, ছায়ানটের ৮৫ জন শিল্পী বর্ষবরণ উৎসবে অংশ নেন। এ সময় মঞ্চের সামনে বসে কয়েকশ মানুষকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। দুই বছর পর আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সংশ্লিষ্টরা বেশ উচ্ছাস প্রকাশ করেন।

    এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মান হোসাইন সাইফ  বলেন, এবারের আয়োজনটা ভিন্ন রকম মনে হচ্ছে। অনেক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রোজার মধ্যে হওয়ায় এবার পান্থা ইলিশটা থাকছে না। ফলে পহেলা বৈশাখের যে আমেজটি সেটা একটু ভিন্নই হচ্ছে।


    এদিকে, অনুষ্ঠানে পঞ্চকবির গান ছাড়াও থাকছে লোকগান, ব্রতচারীদের একটি গান ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’।

     




    জাতীয় - এর আরো খবর