নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল সকাল ১০ টা হতে রাত ৯ টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর লালবাগ, কেরাণীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে “জি বাংলা বেকারিকে” এক লাখ টাকা, “বিসমিল্লাহ চানাচুরকে” এক লাখ টাকা, “এ্যাঞ্জেল ফুডকে” ১এক লাখ টাকা, “মাস্টার নুডুলসকে” এক লাখ টাকা, “মদিনা নুডুলসকে”এক লাখ টাকা, “সালামা কসমেটিক্সকে” ৫০ হাজার টাকা, “মায়ের দোয়া বেকারিকে” এক লাখ ও “নাম বিহীন একটি কসমেটিক্স উৎপাদনকারী কোম্পানীকে” তিন লাখ করে ৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট নয় লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের এক ট্রাক নকল কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।
সূত্রমতে, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।