শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রমনায় বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিক গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ এপ্রিল, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ন

    রমনায় বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি শফিক গ্রেফতার

    ঐতিহাসিব রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।  বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

    ২০০১ সালে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে নৃশংস বোমা হামলা ঘটিয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। সেদিন অনুষ্ঠানস্থলে দুটি বোমা পুঁতে রেখে পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে সেগুলোর বিস্ফোরণ ঘটায় সংগঠনটি। ওই বোমা হামলায় ১০ জন নিহত হন এবং আহত হন অনেকেই।।

    এ ঘটনায় হুজি নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করে ওইদিনই হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করে রমনা থানার পুলিশ। আট বছর আগে হত্যা মামলার রায়ে আটজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে মুফতি শফিকুল ইসলামকে মৃতুদণ্ড প্রদান করা হয়।

     




    জাতীয় - এর আরো খবর