শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ এপ্রিল, ২০২২ ০৪:৫৯ অপরাহ্ন

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

    শুক্রবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি-পাথর্শী এলাকায় রাস্তা কাম বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
     
    জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো: কামরুল হাসান। পরে মন্ত্রীরা নদী ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

    প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে আমরা আরো এগিয়ে যাব।

     




    জাতীয় - এর আরো খবর