শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মেহেরপুরে ‘মুজিবনগর’ দিবসের কর্মসূচি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৭ এপ্রিল, ২০২২ ০৮:৩৯ পূর্বাহ্ন

     মেহেরপুরে ‘মুজিবনগর’ দিবসের কর্মসূচি

    মেহেরপুর জেলায় আজ ১৭ এপ্রিল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘মুজিবনগর’ দিবস পালিত হবে।  ‘মুজিবনগর’ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন যৌথভাবে রমজান মাসে সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করেছে।  

    জেলার মুজিবনগর উপজেলায় মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সুচনা হবে। মুজিবনগর আম্রকাননে বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, আনসার ও ভিডিবি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘গার্ড অব অনার’ প্রদান এবং কুচকাওয়াজ প্রদর্শিত হবে।

    দিবসের কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধ প্রাঙ্গনে ‘জল মাটি ও মানুষ’ শিরোনামে গীতিনাট্য উপস্থপনা, সকাল ১০টা ৪০ মিনিটে মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে আলোচনাসভা। বিকাল ৫টায় জেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার ও ইফতার মাহফিল।

    এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্বে করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক।

     




    জাতীয় - এর আরো খবর