শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‍‍‍ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২২ ১১:৪২ অপরাহ্ন

    ‍‍‍ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সঙ্গে সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক George Laryea Adjei-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ।

    ‍সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পসমূহের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার বিষয় নিয়ে আলোচনা হয় ।

    সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন,রোহিঙ্গা জনগোষ্ঠী তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর যাতে হাতে-কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে সেলক্ষ্যে তাদেরকে কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে । তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর হাজার হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে,এসব শিশুকে তাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে যেন তারা নিজ দেশে প্রত্যাবর্তনের পর নিজেদেরকে মায়ানমারের শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে পারে । শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

    প্রতিমন্ত্রী বলেন,নোয়াখালীর ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা যাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ ও দেখা- সাক্ষাৎ করতে পারে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ।

    প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ কর্তৃক রোহিঙ্গাদের মাতৃভাষায় কারিগরিসহ শিক্ষার ব্যবস্থা নেয়ায় সরকারের প্রশংসা করেন । তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সরকার যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সারা বিশ্বে প্রশংসিত ।

    এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন ।




    জাতীয় - এর আরো খবর