রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনে সোমবার ভূমি মন্ত্রণালয় ও এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত 'ডিজিটাল মিডিয়া ডিজাইন ল্যাব (ডিএমডিএল) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর সভাপতিত্বে কর্মশালায় সাবেক তথ্য সচিব কামরুন নাহার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় সৌজন্য বক্তব্য রাখেন।