শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আসছে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    আসছে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট

    আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রাক্কলনে বিবেচনায় নেয়া হয়েছে। করোনা মহামারী-পরবর্তী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হচ্ছে এই বাজেট। আসন্ন এ বাজেটে  শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাত প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হবে ভোক্তার হাতে অর্থপ্রবাহ বাড়ানোয়।

    অর্থনীতিতে মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে দেশে দেশে নেয়া হয়েছে কৃচ্ছ  সাধনের নানা উদ্যোগ। সংকট মোকাবেলায় গত দুই বছরই সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা কমিয়ে আনার ঘোষণা দেয় বিভিন্ন দেশ। যদিও দেশে সরকারি কর্মীর বেতন-ভাতা বাবদ ব্যয় ধারাবাহিকভাবেই বাড়ছে। আগামী অর্থবছরের বাজেটেও এ খাতে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।

    পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে বেতন-ভাতায় সরকারের ব্যয় ছিল ২৮ হাজার ৮২০ কোটি টাকা। চলতি বাজেটে সেটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ১৪৬ কোটি টাকা। আগামী বাজেটে এ খাতে বরাদ্দ আরো বাড়িয়ে ৭৬ হাজার ৪১২ কোটি টাকা করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ ব্যয় চলতি অর্থবছরের চেয়ে ৬ হাজার ৬৬৬ কোটি টাকা বা ৮ দশমিক ৭২ শতাংশ বেশি। মহামারীর আগে থেকেই এ খাতে ব্যয় বৃদ্ধি অব্যাহত রয়েছে।

    এদিকে আমদানি যে গতিতে বাড়ছে, রফতানির গতি সে তুলনায় শ্লথ। এর মধ্যে আবার রেমিট্যান্সে ধারাবাহিকভাবে পতন হচ্ছে। এতে চাপে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আট মাসের ব্যবধানে ৪৮ বিলিয়ন থেকে ৪৪ বিলিয়ন ডলারে নেমেছে রিজার্ভ। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে ডলার খরচ কমাতে বাংলাদেশ ব্যাংককে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

    সরকারের বাজেট ব্যবস্থাপনা ও সম্পদ কমিটির রোববার অনুষ্ঠিত বৈঠকে বাজেটের একটি রূপরেখা তুলে ধরেন অর্থ বিভাগের কর্মকর্তারা। ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা প্রাথমিক বাজেট প্রাক্কলনে সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে ড. শামসুল আলম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবতার আলোকে আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে। জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়গুলো সাজানো হয়েছে। আগামী বাজেটে কভিড-১৯ ছাড়াও বিশ্ব মূল্যস্ফীতির প্রভাব কঠোরভাবে মূল্যায়ন করা হচ্ছে। এ প্রেক্ষাপটেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী বাজেটে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৯ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৯ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৯ এপ্রিল, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন