শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিউ মার্কেট এলাকার সংঘর্ষে আহত একজনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ এপ্রিল, ২০২২ ১০:১৪ অপরাহ্ন

    নিউ মার্কেট এলাকার সংঘর্ষে আহত একজনের মৃত্যু

    নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিনভর সংঘর্ষের সময় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নাহিদ হাসান (২৩) নামের ওই যুবক  ডি লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যানের চাকরি করতেন বলে তার স্বজনরা জানান।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন রাত ৯টা ৪০ মিনিটে নাহিদের মৃত্যু ঘোষণা করেন। এসময় মৃত্যুর খবর শুনে  হাসপাতালে উপস্থিত তার স্ত্রী ডালিয়া সুলতানা সহ অন্য স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

    জানা গেছে, মাত্র ছয় মাস আগে নাহিদ ও ডালিয়ার বিয়ে হয়। পরে তারা ঢাকার কামরাঙ্গীরচরে বাসা ভাড়া করে বসবাস করা শুরু করেন।




    জাতীয় - এর আরো খবর