শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুপ্রীম কোর্টের ইফতার মাহফিলে স্পিকার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২০ এপ্রিল, ২০২২ ০৯:১৯ পূর্বাহ্ন

    সুপ্রীম কোর্টের ইফতার মাহফিলে স্পিকার

    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার সুপ্রীম কোর্টের উদ্যোগে জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাংলাদেশের এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, বিচারপতি, আইনজীবী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
    দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয়।




    জাতীয় - এর আরো খবর