শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদে ৫ মে সরকারি ছুটি থাকছে না

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৩:২০ অপরাহ্ন

     ঈদে ৫ মে সরকারি ছুটি থাকছে না

    ঈদের ছুটি দীর্ঘ করতে ৫ মে ছুটি ঘোষণার দাবি তুলেছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ এবার ঈদুল ফিতরের সময় ৫ মে ছুটি হলে তারা টানা ৯ দিনের ছুটি পেতেন। কিন্তু ৫ মে ছুটি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    এখন কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে তাকে নিজে থেকে ছুটি নিতে হবে। কেউ ওইদিন (৫ মে) ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকলে ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

    চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

    ৫ মে ছুটি থাকছে না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে আর কি। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবেন, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবেন। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে। তিনি বলেন, কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকেন তবে আগে-পেছনের সবগুলো দিন তার ছুটি থেকে কাটা যাবে।

    এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ২ মে, রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে। এর আগে ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) মে দিবসের ছুটি। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি ছুটির তালিকায় ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি নির্ধারিত আছে। ৫ মে (বৃহস্পতিবার) একদিন অফিস খোলার পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি। তাই ৫ মে যদি কোন কর্মকর্তা-কর্মচারী ছুটি নেন, তাহলে তারা ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।




    জাতীয় - এর আরো খবর