শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর কঠোর নিন্দা বাংলাদেশের

    নিজস্ব প্রতিবেদক

    ২০ এপ্রিল, ২০২২ ০৮:৫৪ অপরাহ্ন

     সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর কঠোর নিন্দা বাংলাদেশের

    সুইডেনের একটি চরম ডান চরমপন্থী গ্রুপের দেশটির বেশ কয়েকটি নগরীতে পবিত্র কোরআন পোড়ানোর কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

    এতে বলা হয়, পরবর্তীতে অস্থিরতা ও সহিংস বিক্ষোভে বেসামরিক নাগরিক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হতাহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, ধর্মীয় স্বাধীনতাকে অবশ্যই সমুন্নত রাখতে এবং সম্মান করতে হবে।
    সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহনশীলতার অনুশীলন ও অযাচিত উস্কানি থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।




    জাতীয় - এর আরো খবর