শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ এপ্রিল, ২০২২ ০৮:১০ পূর্বাহ্ন

    অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের প্রতিটি শিশু যাতে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠে সেলক্ষ্যে সরকার কাজ করছে। দুস্থ ও অনাথ শিশুদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

    মন্ত্রী বলেন, শিশুরা আগামীর ভবিষ্যৎ।  তাদেরকে স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ দিতে হবে। সরকার অনাথ শিশুদের জন্য সরকারি শিশু নিবাসে শিক্ষা ও বসবাসের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার ব্যবস্থা করেছে।  শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে এ প্রতিষ্ঠানসমূহে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

    প্রতিমন্ত্রী বলেন,  সরকার শিশু নিবাসের পরিসর বাড়ানোর জন্য কাজ করছে। আগামীতে নিবাসীরা আরো উন্নত পরিবেশে এখানে বেড়ে উঠবে।




    জাতীয় - এর আরো খবর