শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মারিউপুলে প্রতিরোধ অব্যাহত রয়েছে : জেলেনস্কি

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

    মারিউপুলে প্রতিরোধ অব্যাহত রয়েছে : জেলেনস্কি

    মারিউপুলে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ দাবি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বিধ্বস্ত শহরটিতে প্রতিরোধ অব্যাহত’ রয়েছে। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর আক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নতুন সহায়তাকে স্বাগত জানান।

    রাশিয়া জানিয়েছে, তারা শহরটিকে ‘মুক্ত’ করেছে, মাত্র কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আজভস্টাল প্লান্ট কমপ্লেক্সে অবরুদ্ধ আছে, সেখানে আরো কয়েক হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে। কিন্তু জেলেনস্কি বলছেন, যুদ্ধ অব্যাহত আছে।

    জেলেনস্কি এক ভিডিও বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ এবং পূর্বে দখলদাররা অন্তত কিছু জয়ের কথা বলার কারণ রয়েছে, সে জন্যই তারা এসব প্রচার করছে।’

    তিনি বলেন, ‘তারা কেবল অনিবার্য পরিণতিকে বিলম্বিত করতে পারে, আক্রমণকারীদের আমাদের এলাকা ছেড়ে যেতে হবে, বিশেষ করে মারিউপুলে, সেখানে অব্যাহতভাবে রাশিয়াকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় সেনারা।’

    ক্রিমিয়া এবং রাশিয়া ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলের মধ্যে স্থল সংযোগ গড়ে তোলার জন্য দক্ষিণাঞ্চলীয় মারিউপুল লক্ষ্য করে রাশিয়া অব্যাহত হামলা চালাচ্ছে।

    ইউক্রেনের কর্মকর্তারা অবিলম্বে বেসামরিক নাগরিক এবং আহত যোদ্ধাদের আপভস্টাল প্লান্ট ছেড়ে যাওয়ার অনুমতি দেয়ার জন্য অবিলম্বে মানবিক কড়িডোরের জন্য আহবান জানিয়েছেন। ইউক্রেনের পররাষ্ট মন্ত্রণালয় বলেছে, ‘তাদের কাছে প্রায় কোন খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ নেই।’




    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৩ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৩ এপ্রিল, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন