শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ এপ্রিল, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

    বৃক্ষরোপণ অভিযান সফলে শিক্ষার্থীদের কাজ করতে হবে : পরিবেশমন্ত্রী

    আগামী জুনে সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ।

    শুক্রবার সরকারি তিতুমীর কলেজে সিলেট বিভাগ ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    শাহাব উদ্দিন বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নে সকল  শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে  হবে। এজন্য  প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,  নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।

    জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, তিতুমীর কলেজ শাখার সভাপতি ফরহাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা।




    জাতীয় - এর আরো খবর