শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অনলাইন জটিলতায় ভোগান্তির অভিযোগ

    ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ব্যাপক ভিড়

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ এপ্রিল, ২০২২ ১২:২৭ অপরাহ্ন

     ট্রেনের ঈদ টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ব্যাপক ভিড়

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। একইসঙ্গে স্টেশনের কাউন্টার এবং অনলাইন থেকে টিকিট বিক্রি হচ্ছে। তবে অনলাইনে ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির শুরুতেই নানা জটিলতায় ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।

    জানা গেছে, শনিবার সকাল আটটা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। এক ঘণ্টা পর ওয়েবসাইট স্বাভাবিক হলেও অনেক যাত্রী টিকিট পাননি।

    যাত্রীদের অভিযোগ, সকালে ই-টিকেটিং ওয়েবসাইটের সার্ভার বন্ধ ছিল। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সোয়া নয়টার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হলে দেখা যায় টিকিট নেই।

    এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে শনিবার সকাল আটটা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে (কমলাপুর, ফুলবাড়িয়া পুরান রেল স্টেশন, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় রয়েছে।

    রেলওয়ের ঘোষণা অনুযায়ী, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে ঈদ যাত্রার ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি করার কথা। তবে অনলাইন প্রক্রিয়া থেমে ছিল সকাল থেকে। টিকিট কেনার জন্য সকাল আটটার পর একসঙ্গে অনেক মানুষ ওয়েবসাইটে ঢুকলে সার্ভারে সমস্যা হয়। ওয়েবসাইটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ইংরেজিতে তিনটি বাক্য লেখা ছিল, যার বাংলা করলে দাঁড়ায়, ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান। মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’


    গত ১৩ এপ্রিল রেল ভবনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট বিক্রি চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। ওইদিন (২৭ এপ্রিল) থেকেই ট্রেন যাত্রা শুরু করবে। চলবে আগামী ১ মে পর্যন্ত। রেলমন্ত্রী জানান, ২৩ এপ্রিল দেওয়া হবে ২৭ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মের টিকিট।




    জাতীয় - এর আরো খবর