শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত এয়ারলাইনসগুলোর

    ঈদযাত্রায় আকাশ পথের চাহিদা বেড়েছে

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন

    ঈদযাত্রায় আকাশ পথের চাহিদা বেড়েছে

    যানজটের ঝামেলা এড়িয়ে নিরাপদ যাত্রার জন্য আকাশপথকেই বেছে নেন অনেকে। তাই আসন্ন ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের টিকিটের চাহিদা বেড়েছে। ঈদের আগে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে ২৮ থেকে ৩০ এপ্রিলের টিকিটের। এ কারণে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি দুই এয়ারলাইনস। যদিও বাড়তি চাহিদা পুরণ করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির একাধিক উড়োজাহাজ গ্রাউন্ডেড থাকায় সীমিত পরিসরেই অভ্যন্তরীণ রুটের কার্যক্রম পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ এয়ারলাইনস প্রতিষ্ঠানটি।

    এয়ারলাইনসগুলোর তথ্য বলছে, ঈদের আগে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও যশোর রুটে টিকিটের চাহিদা বেশি। আর ঈদের পরের সময়ের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও সিলেটের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। মূলত ঈদের পর যারা পরিবার নিয়ে বেড়াতে চাচ্ছেন, তারাই পর্যটনকেন্দ্রিক ওই দুই রুটের টিকিট কিনছেন।

    আকাশপথে অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনসগুলোর ওয়েবসাইটের তথ্য বলছে, ২৯ এপ্রিলের জন্য ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-সৈয়দপুর রুটের টিকিট বিক্রি হচ্ছে ৮ হাজার ৪০০ থেকে ১০ হাজার ৮০০ টাকায়। সাধারণ সময়ে এ রুটের ভাড়া ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। নভোএয়ারের ঢাকা-বরিশাল রুটের ২৮ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে ৭ হাজার ৪০০ থেকে ৮ হাজার ৪০০ টাকায়। সাধারণ সময়ে এ রুটের ভাড়া ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার ২০০ টাকা।

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যানুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন প্রতিদিন অভ্যন্তরীণ রুটে প্রায় ১৩০টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্রায় আট হাজার যাত্রী আসা-যাওয়া করছেন। তবে এবার ঈদে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটের ২৯ থেকে ৩০ এপ্রিলের অধিকাংশ ফ্লাইটের সব টিকিট বুকিং হয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে বেসরকারি এয়ারলাইনসগুলো এরই মধ্যে এসব রুটে ফ্লাইট সংখ্যাও বাড়িয়েছে।

    সাধারণত ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে অভ্যন্তরীণ সাত রুটে প্রতিদিন ৩০টির বেশি ফ্লাইট পরিচালনা করে। নভোএয়ার পরিচালনা করে ২২টি ফ্লাইট। আর বিমান বাংলাদেশ পরিচালনা করে ১৬টির মতো ফ্লাইট। ঈদ সামনে রেখে বেসরকারি এয়ারলাইনসগুলো ফ্লাইটের সংখ্যা বাড়ালেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস উল্টো কমিয়েছে। উড্ডয়ন সক্ষমতা হারানো বহরের ড্যাশ-৮ উড়োজাহাজ ঠিক না হওয়া পর্যন্ত স্বাভাবিক সময়ের ফ্লাইটেই ফিরতে পারছে না বিমান বাংলাদেশ।

    নভোএয়ারের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাউল ইসলাম বলেন, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটে নভোএয়ারের ফ্লাইটের সংখ্যা ২২ থেকে বাড়িয়ে ২৮টি করা হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রার টিকিট কিছু যাত্রী অগ্রিম সংগ্রহ করেন। ফলে ঈদের তিন-চার সপ্তাহ আগে থেকেই টিকিটের দাম বাড়তে শুরু করে। শেষ পর্যায়ে এসে টিকিটের দাম দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বাড়তি হয়। সড়কপথে যানজটের আশঙ্কা এবং ট্রেনের টিকিট পাওয়ার অনিশ্চয়তায় অনেকেই এবার ভোগান্তি এড়াতে আকাশপথে বাড়ি যাবেন। আবার এবার ঈদের ছুটি গত কয়েক বছরের থেকে তুলনামূলক বেশি থাকায় আগেভাগেই অনেকে ঢাকা ছাড়ছেন।

    ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে টিকিটের চাহিদা বেশি। ঈদের আগে ও পরে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চাপ রয়েছে। ঈদের পর যারা ঘুরতে যাবেন তারা আগে থেকেই কক্সবাজারের ফিরতি টিকিটও কেটে রেখেছেন। শুধু অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক রুটেও টিকিটের চাহিদা বেশি। দুই বছর নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশ ভ্রমণ বন্ধ ছিল। বিধিনিষেধ শিথিল হওয়ায় এবার ঈদে অনেকেই দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন। তাই আন্তর্জাতিক রুটেও টিকিটের চাহিদা রয়েছে। বেড়েছে টিকিটের দামও।




    জাতীয় - এর আরো খবর