শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ট্রেনের টিকিটের জন্য কমলাপুরে দীর্ঘ লাইন

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ এপ্রিল, ২০২২ ০১:২৩ অপরাহ্ন

    ট্রেনের টিকিটের জন্য কমলাপুরে দীর্ঘ লাইন

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল  ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার থেকে। এদিন ২৭ এপ্রিলের টিকিট বিক্রি হয়। আজ রোববার সকাল আটটা থেকে বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। টিকিট নিতে শনিবারের ধারাবাহিকতায় রাজধানীর কমলাপুর স্টেশনে কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ ভিড় দেখা গেছে। টিকিট নিশ্চিতের জন্য অনেকেই শনিবার সন্ধ্যা থেকে আবার কেউ কেউ সেহেরি খেয়েই লাইনে এসে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। অনলাইনেও টিকিট কেনার সুযোগ থাকলেও নানা জটিলতার কারণে সরাসরি কাউন্টারগুলোতেই ভিড় করছেন সংশ্লিষ্টরা।

    সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। স্টেশনে কাউন্টার আছে ২৩টি। এর মধ্যে ১৬টি কাউন্টার থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার থেকে এক ব্যক্তি চারজনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হচ্ছে। ঈদযাত্রার প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

    রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে। সেগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

    ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এ জন্যই এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে।

    এবার ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এ ছাড়া কালোবাজারি বন্ধে টিকিট কেনার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হবে।




    জাতীয় - এর আরো খবর