শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদের পরই আত্মসমর্পণ

    ‘এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন হাজী সেলিম’

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২২ ০৭:৫৩ পূর্বাহ্ন

    ‘এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন হাজী সেলিম’

    সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়েছে। এর ফলে হাজী সেলিম এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সোমবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

    এদিকে ঈদের পরই বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল বিভাগে নিয়মিত আপিল করবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।


    দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী আজ থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। হাইকোর্টে সাজা বহাল থাকার ফলে হাজী সেলিম এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।


    এ বিষয়ে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, হাজী সেলিম যে রায়টা দেয়া হয়েছিল, তার সফট কপি আমরা অনলাইনে দেখেছি। আনুষ্ঠানিক রায় আজ জানা গেছে। এটা এখন বিচারিক আদালতে যাবে। আমাদের ৩০দিন সময় দেয়া হয়েছে। এ ৩০ দিনের মধ্যে কিছু সরকারি ছুটি আছে, সেগুলো হিসাব করে আমরা বিচারিক আদালতে আত্মসমর্পণের পিটিশন দেব। আমি হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছি। তিনি সব কিছু দেখে ঈদের পরই আত্মসমর্পণ করবেন।


    ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় আত্মসমর্পণের পর হাজী সেলিমকে কারাগারে যেতে হবে উল্লেখ করে তার আইনজীবী বলেন, এরপর রায়ের সার্টিফাইয়েড অনুলিপি ও ওকালতনামা নিয়ে আপিল বিভাগে নিয়মিত আপিল করা হবে। সেই আপিলের মধ্যে জামিনের দরখাস্ত করা হবে। একই সঙ্গে জেলকোড অনুযায়ী হাজী সেলিম যে সুযোগ-সুবিধা পাবেন, তার জন্যও আমরা আবেদন করব।


    এর আগে গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায় প্রদানকারী বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়।


    গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

     




    জাতীয় - এর আরো খবর