শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘বঙ্গবন্ধু বাংলাভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে যোগ্যতা অর্জনের ব্যবস্থা করেছেন’

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২২ ১১:৩৬ অপরাহ্ন

    ‘বঙ্গবন্ধু বাংলাভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে যোগ্যতা অর্জনের ব্যবস্থা করেছেন’

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতি রাষ্ট্রই প্রতিষ্ঠা করেননি তার জন্যই ভাষাভিত্তিক বাংলা রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠা পেয়েছে। ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু বাংলাভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে যোগ্যতা অর্জনের জন্য মুনীর অপটিমা টাইপ রাইটার প্রবর্তনের ব্যবস্থা করেন। এটাই ছিলো বাংলা ভাষার রাষ্ট্রে অফিস আদালতে বাংলা লিখার প্রথম যন্ত্র। মুনীর কী বোর্ডের ওপর ভিত্তি করে তৎকালীন পূর্বজার্মান থেকে তিনি এই যন্ত্রটি অপটিমা কোম্পানির মাধ্যমে তৈরি করিয়ে আনেন । বেতবুনিয়ায় উপগ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠন এবং আইটিও ও ইউপিইউ এর সদস্য পদ অর্জনের মাধ্যমে কৃষিভিত্তিক পশ্চাদপদ এই জনগোষ্ঠীকে ইন্টারনেট ভিত্তিক তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের ভিত্তি তিনি স্থাপন করেন বলে বলে মন্ত্রী উল্রেখ করেন।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মঙ্গলবার ঢাকায় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার উদ্যোগে প্রকাশিত চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন  উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার সভাপতি রওনক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সবুর,  টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক ও  বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ টেলিটক শাখার প্রধান পৃষ্ঠপোষক মো: সাহাব উদ্দিন এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হাবিবুর রহমান বক্তৃতা করেন।

    টেলিযোগাযোগ মন্ত্রী টেলিটকের হাত ধরে ফাইভজি প্রযুক্তি যুগে বাংলাদেশের প্রবেশকে একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, নিজেদের শক্তির উপর আস্থা রেখে নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর বিকল্প নেই। জনাব মোস্তাফা জব্বার বলেন, নিজেদের মেধা শক্তি  ও সৃজনশীলতা  কাজে লাগাতে পারলে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের অনুকরণীয় এক উজ্জ্বল দৃষ্টান্ত । তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে একটি যুগান্তকারী কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে পৃথিবীতে ডিজিটাল শব্দ আর কেউ ঘোষণা করেননি। ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার মন্ত্রী বলেন, আগামীদিনের পৃথিবী হবে মেধা শক্তির পৃথিবী। মেধা সম্পদের চেয়ে বড় সম্পদ আর হতে পারে না উল্লেখ করে বলেন, অতীতের শিল্প বিপ্লবগুলোতে পশ্চিমা দেশগুলো উদ্ভাবনে একক আধিপত্য বিস্তার করেছিলো এখন তা আর নাই। এশিয়াতেও এখন এটি ছড়িয়ে গেছে। তিনি বলেন, আজকে যা উদ্ভাবিত হবে তাই হবে ভবিষ্যতের বড় হাতিয়ার।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রকৌশলী মো: আবদুস সবুর বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় ফাইভ-জি হবে আগামীর হাতিয়ার। দেশে ফাইভজি প্রযুক্তি প্রবর্তনে টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।

    টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক, টেলিটককে এগিয়ে নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম বেগবান করতে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




    জাতীয় - এর আরো খবর