শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে নেপালের মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে নেপালের মন্ত্রীর সৌজন্য সাক্ষাত

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এর সাথে নেপালের প্রতিনিধদল সৌজন্য সাক্ষাত করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্বালানী,পানি সম্পদ ও সেচমন্ত্রী মিজ পুমপা ভূশাল। এসময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়।

    প্রতিনিধদল পানি সম্পদ মন্ত্রণালয় পৌছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান প্রতিমন্ত্রী। এসময় উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। পরে Bangladesh under Mechanized Irrrigation Innovation Project শীর্ষক প্রকল্পের সভায় অংশ গ্রহণ করেন।

    সভায় প্রতিমন্ত্রী বলেন; নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। নেপালের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ নদী মাতৃক দেশ পানির দেশ হলেও এর পানির উৎস ভারত ও নেপাল। ভারত ও নেপালে পানির রির্জাভার আছে যা আমাদের কৃষিকাজে সেই রিজার্ভারের পানি সেচ কাজে ব্যবহার হয়।

    নেপালের মন্ত্রী মিজ পুমপা ভূশাল(Ms.Pampa Bushal) বলেন; বাংলাদেশ বর্তমানে সকল সেক্টরে যে উন্নয়ন করেছে যা সত্যিই প্রশংসনীয়। এসময় মন্ত্রী নেপালে ভ্রমণের আমন্ত্রণ জানান। তিনি বলেন; নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্য অনেক। নারীশিক্ষার হার বেড়েছে। রাষ্ট্রীয় প্রশাসনেও তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

    শুষ্ক মৌসুমে বাংলাদেশে কৃষিকাজে পানির সমস্যা হয়।  শুকনো মৌসুমে পানি পেতে নেপালে বিশেষ জলাধার(  রিজার্ভোয়া) নির্মাণে রাজি হয়েছে বাংলাদেশ ভারত এবং নেপাল ৷   রিজার্ভোয়া তৈরি করা গেলে নেপালের এই রিজার্ভোয়ার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    প্রতিনিধদলে আরো ছিলেন নেপালের জ্বালানী,পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব Mr.Devendra Karki; জাতিয় পরিকল্পা কমিশনের সদস্য Mr.Surendra Labh Karna, পানি সম্পদ ও সেচ এর মহাপরিচালক Mr.Susheel Chandra Acharya, প্রককল্প পরিচালক Mr.Dipendra Lauari, সেকশন অফিসারMs. Pabitra Gaire & Under secretary,Ministry of Finance এছারা এপিবি এর প্রতিনিধি ছিলেন Mr.Edimon Ginting সহ আরো ছয় জন।




    জাতীয় - এর আরো খবর