শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ এপ্রিল, ২০২২ ১১:৫৫ অপরাহ্ন

    নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

    জেন্ডার সমতা নিশ্চিত এবং নারীর প্রতি নেতিবাচক  চিন্তাধারার মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি করতে কমনওয়েলথ,বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ এবং উন্নত দেশগুলোকে সময়োপযোগী বৈশ্বিক কর্মসূচি গ্রহণের আহবান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

    প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। মহামারি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাখ একত্রিশ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। মহামারী চলাকালীন সময়ে ৬ কোটি মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির করা হচ্ছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং কর্মক্ষেত্রে ৫০:৫০ বা সমতা অর্জনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে’।

    তিনি বলেন, ‘বিশ্ব করোনা মহামারি কাটিয়ে উঠতে শুরু করেছে। এখন পারস্পারিক দৃঢ় বিশ্বাস, সহযোগিতা ও আস্থার মাধ্যমে নারী ও কন্যাদের জন্য সমতার উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব। নারীরা যেন ঘরে বসে কাজ করতে পারে সে জন্য ই-কমার্স ও হোম বেজড কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। নারীরা আর্থিক প্রতিষ্ঠানের সেবা ও প্রণোদনা প্যাকেজ থেকে নারী উদ্যোক্তারা সুবিধা পেতে পারে তা নিশ্চিত করতে হবে,।  

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ ২৬ এপ্রিল বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যায় দি কমনওয়েলথ আয়োজিত ‘কমনওয়েলথ উইমেন’স এ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল একশন গ্রুফ’ এর সভায় “ডায়লগ এন্ড লার্নিং অন কোভিড-১৯ এন্ড জেন্ডার ইনক্যুয়ালিটি” বিষয়ে বক্তৃতায় এ কথা বলেন। কমনওয়েলথ উইমেন এ্যাফেয়ার্স মিনিস্ট্রিয়াল সভাপতি এবং কেনিয়ার পাবলিস সার্ভিস, যুব ও জেন্ডার বিষয়ক মন্ত্রী প্রফেসর মার্গারেট কবিয়া’র (Professor Margaret Kobia) সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কমনওয়েলথের মহাপরিচালক প্যাট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি ( Patricia Scotland QC) সহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের নারী ও জেন্ডার বিষয়ক মন্ত্রী  এবং প্রতিনিধিবৃন্দ।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘কোভিড মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্য ও অর্থনীতির উপর ব্যাপক বিরূপ প্রভাবের সাথে বৈষম্য বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী নারীরা চাকুরি হারিয়েছে ও তাদের আয় কমে গেছে। যার ফলে নারীরা বৈষম্য, সহিংসতা ও নির্যাতের স্বীকার হয়েছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে নারী ও অভিবাসী শ্রমিকেরা চাকরি হারিয়েছে। যা পরিবারের জন্য বড় বোঝা’।
     
    এ সভায় যুক্তরাজ্য, মালদ্বীপ, মরিশাস, সামোয়া, গায়ানা, রুয়ান্ডা, মালেশিয়াসহ কমনওয়েলথভুক্ত দেশের মন্ত্রী ও নেতৃবৃন্দ নারী উন্নয়ন ও বৈষম্য রোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তৃতা করেন।




    জাতীয় - এর আরো খবর