শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউতে ‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ এপ্রিল, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

    ডিআরইউতে ‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা

    বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র যৌথ উদ্যোগে ‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো: শাহ্ আলম। আলোচক ছিলেন প্রেস কাউন্সিল সদস্য মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

    অনুষ্ঠানে ডিআরইউ’র অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও মো: তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

    এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কবির আহমেদ খান উপস্থিত ছিলেন।

    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বাংলাদেশ প্রেস কাউন্সিলে ডিআরইউ’র প্রতিনিধি রাখার প্রস্তাব করেন।

     




    জাতীয় - এর আরো খবর