শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ এপ্রিল, ২০২২ ০৯:০৩ পূর্বাহ্ন

    রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডেনমার্কের রাজকুমারী

    ঢাকা সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার  সকালে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

    এরপর ডেনমার্কের রাজকুমারী প্রথমে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে ঘুরে দেখেন। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

    শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্র জানায়, ডেনমার্কের রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলে এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন।

    রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের এসপি নইমুল হক বলেন, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করি। তার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর নিয়োজিত ছিল। একই সঙ্গে ১৪ এপিবিএন ৩৫০ জন  অফিসার ফোর্স সমন্বয়ে  বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তার সফরকালে ক্যাম্পে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    এর আগে সোমবার বিকালে ডেনিস রাজকুমারী একটি বেসরকারি বিমানে করে কক্সবাজারে পৌঁছান। আজ বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।




    জাতীয় - এর আরো খবর