শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউ’র সদস্যদের ‘ফ্যাক্ট চেক’ প্রশিক্ষণ দিল পিআইবি

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ এপ্রিল, ২০২২ ০৮:৪৭ পূর্বাহ্ন

    ডিআরইউ’র সদস্যদের ‘ফ্যাক্ট চেক’ প্রশিক্ষণ দিল পিআইবি

    পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের দ্বিতীয় ব্যাচে ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।

    বুধবার রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৩৩ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।

    সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউ'র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, পিআইবি'র পরিচালক (প্রশাসন) মো. আফরাজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, যিনি প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। পিআইবি'র কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন সমাপনী অনুষ্ঠান সঞ্চলনা করেন। গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ে নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এর আগে ২৭-২৯ মার্চ প্রথম দফায় ডিআরইউ'র ৩৫ জন সদস্যকে 'ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে পিআইবি।

    উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে তিনশ’ সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ। পেশাগত কাজে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য আগামী নভেম্বরের মধ্যে ডিআরইউ তার সব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

     




    জাতীয় - এর আরো খবর