প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সকাল ৯:৩০ ঘটিকা হতে রাত ২১:৪৫ ঘটিকা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল রাজধানীর মতিঝিল ও খিলক্ষেত এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল স্টেশনারি পণ্য, প্রসাধনী ও মধু উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে এস কে ট্রেডার্স্কে নগদ- চার লাখ টাকা, বিল্যান্ড হানি কোম্পানীকে- এক লাখ টাকা ও সিকদার আশিক প্রিন্টারকে নগদ-চার লাখ টাকা করে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট নয় লাখ টাকা জরিমানা প্রদান করে। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল পণ্য ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল স্টেশনারি পণ্য, প্রসাধনী ও মধু সামগ্রী উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল বলে জানা যায়।